ড. মুহা. বিলাল হুসাইন
| ড. মুহা. বিলাল হুসাইন | |
|---|---|
ইসলামি পণ্ডিত, গবেষক এবং শিক্ষাবিদ | |
| Born | ১ জানুয়ারী ১৯৭৭ কালনা গ্রাম, কয়রা, খুলনা, বাংলাদেশ |
| 🏳️ Nationality | বাংলাদেশী |
| 💼 Occupation | ইসলামি পণ্ডিত, গবেষক, শিক্ষাবিদ |
ড. মুহা. বিলাল হুসাইন (জন্ম: ১ জানুয়ারী ১৯৭৭) একজন বাংলাদেশী ইসলামি পণ্ডিত, গবেষক এবং শিক্ষাবিদ। তিনি বিলাল হুসাইন নামেই সর্বাধিক পরিচিত।
নাম ও বংশ পরিচয়
তাঁর প্রকৃত নাম বিলাল। পিতার নাম ছিল মুহা. আবুল কাশেম খাঁ, যিনি দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী খাঁ বংশের সন্তান ছিলেন। তিনি ছিলেন খোদাভীরু, উদার ও দানশীল ব্যক্তি এবং নিজ এলাকায় সকলের কাছে গ্রহণযোগ্য। মাতার নাম ছিল হামিদা খাতুন, যিনি অস্তাবুনিয়া গ্রামের সরদার বংশের একজন স্বনামধন্য রমনী।
বংশানুক্রম:
- বিলাল হুসাইন ইবন আবুল কাশেম ইবন আরিফ হুসাইন ইবন মাদার হুসাইন
জন্ম ও শৈশবকাল
ড. মুহা. বিলাল হুসাইন ১৯৭৭ সালের ১ জানুয়ারী খুলনা জেলার কয়রা উপজেলার কালনা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর পিতা-মাতার জ্যেষ্ঠ সন্তান।
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার জন্য কালনা গ্রাম সুপরিচিত। ঐতিহ্যবাহী খাঁ বংশে জন্ম নেওয়া বিলাল হুসাইনের শৈশব অতিবাহিত হয় পিতা-মাতার স্নেহ-মমতায়। ছোটবেলা থেকেই তিনি ভদ্র, নম্র, আদর্শবান এবং তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন।
শিক্ষাজীবন
প্রাথমিক শিক্ষা
- প্রাথমিক শিক্ষার সূচনা পারিবারিক পরিবেশে।
- দ্বিতীয় শ্রেণী পর্যন্ত কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন।
মাদ্রাসা শিক্ষা
তৃতীয় শ্রেণী থেকে পিতার ইচ্ছায় ভর্তি হন কালনা আমিনিয়া কামিল মাদ্রাসায়।
তিনি সেখানে—
- মাস্টার বদর উদ্দীন সাহেবের নিকট কুরআন শিক্ষা লাভ করেন।
- অধ্যক্ষ মাওলানা নাজমুস সাদাত – তাফসীর
- উপাধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান – ব্যাকরণ
- মাওলানা মতলুব হুসাইন – হাদীস
- মাওলানা আতাউল গনী – আরবি ভাষা ও সাহিত্য
- মাওলানা আ. খ. ম. তমিজ উদ্দীন – ইংরেজি সাহিত্য
- মাওলানা ইউনুস আলী – সর্বমুখী দিকনির্দেশনা
পরীক্ষাসমূহ
- ১৯৯১: দাখিল – প্রথম বিভাগ
- ১৯৯৩: আলিম – প্রথম বিভাগ
বিশ্ববিদ্যালয় শিক্ষা
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হন।
- বি.এ অনার্স (১৯৯৬) – প্রথম শ্রেণীতে প্রথম
- এম.এ থিসিস (১৯৯৭) – প্রথম শ্রেণীতে দ্বিতীয়
সম্মাননা:
- অগ্রণী ব্যাংক স্বর্ণপদক
- বিশ্ববিদ্যালয় পদক
- নবাব আব্দুল লতিফ হল স্বর্ণপদক
এম.এ থিসিস শিরোনাম: ‘আলী (রা.) এর জীবন ও তাঁর কাব্য প্রতিভা’ তত্ত্বাবধায়ক: অধ্যাপক ড. মো. আব্দুস সালাম
গবেষণা ও পিএইচ.ডি.
তিনি উচ্চশিক্ষা ও গবেষণার ধারাবাহিকতায় ২০০৬ সালে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন।
পিএইচ.ডি. গবেষণা
- শিরোনাম: “আরবী গদ্য সাহিত্যে মাহমুদ ইবন ‘উমার আয যামাখশারীর অবদান”
- তত্ত্বাবধায়ক:
* অধ্যাপক ড. এস.এম. আব্দুছ ছালাম * অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন
পিএইচ.ডি. চলাকালে তিনি কবিতা, ঐতিহাসিক ঘটনা, প্রবাদ বাক্য এবং কুরআন-হাদীসের বিভিন্ন বিষয়ের ওপর গবেষণাধর্মী লেখা প্রকাশ করেন, যা পরবর্তীতে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে প্রকাশিত হয়।
Recognition
- অগ্রণী ব্যাংক স্বর্ণপদক
- বিশ্ববিদ্যালয় পদক
- নবাব আব্দুল লতিফ হল স্বর্ণপদক
See also
References
This article "Dr Belal" is from Wikipedia. The list of its authors can be seen in its historical and/or the page Edithistory:Dr Belal. Articles copied from Draft Namespace on Wikipedia could be seen on the Draft Namespace of Wikipedia and not main one.
- ↑ {{cite journal | title = Arts Faculty Journal, 27th Volume | publisher = Faculty of Arts, University of Rajshahi | year = 2019 | url = https://www.ru.ac.bd/arts/wp-content/uploads/sites/61/2022/07/Arts-Faculty-Journal-27th-Volume-2019.pdf
- ↑ {{cite journal | title = Arts Faculty Journal, 29th Volume | publisher = Faculty of Arts, University of Rajshahi | year = 2020 | url = https://www.ru.ac.bd/arts/wp-content/uploads/sites/61/2022/07/Arts-Faculty-Journal-29th-Volume-June-2020.pdf
